গাংনীতে মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2025-08-04 ইং
গাংনীতে মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেন ইন্তেকাল করেছেন। অসুস্থতাজনিত কারণে গতকাল রোববার সকালে নিজ বাড়িতে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।


বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেন গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে যেমন নিষ্ঠাবান ছিলেন, তেমনি অবসরের পরও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে জড়িত থেকে সমাজ উন্নয়নমূলক কাজে রেখেছেন অবদান। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে দুই সপ্তাহ চিকিৎসার পর গত বুধবার বাড়িতে আনা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।


গতকাল বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা ও গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন। এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, গোলাম হোসেন, সাইদুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)