ছবির ক্যাপশন:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ৫ আগস্ট দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন উপলক্ষে দুটি কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় ইতিহাসে গুরুত্ববহ এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
