রাজ্জাক হত্যা চেষ্টার মামলায় আটক-২

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
রাজ্জাক হত্যা চেষ্টার মামলায় আটক-২ ছবির ক্যাপশন:
দামুড়হুদা কার্পাসডাঙ্গার ইউপি মেম্বার ও যুবলীগ নেতা কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা ইউপি মেম্বার ও যুবলীগ নেতা রাজ্জাককে হত্যা চেষ্টার মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ২৩ অক্টোবর সোমবার রাত আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক পীরপুরকুল্লার বাড়ী যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দিলে আরামডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কে হত্যার জন্য কলাগাছ দিয়ে পথরোধ করে। এসময় কৌশলে মোটরসাইকেল ফেলে রাজ্জাক মেম্বার পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলটি ভেঙে গুড়িয়ে দেয়। এই ঘটনায় আব্দুল রাজ্জাক মেম্বার দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুইচিতলা গ্রামের আব্দুর ছাত্তারকে গ্রেপ্তার করে দামুড়হুদা থানা হাজতে পাঠান। অপরদিকে গতকাল ভোররাতে কুল্লাগ্রামে অভিযান চালিয়ে মৃত রিকাত আলীর ছেলে আবুছদ্দিন (৫০) কে গ্রেপ্তার করে। আবু ছদ্দিন উক্ত মামলার ২নং আসামী বলে থানা সূত্র নিশ্চিত করেছে। এদিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, হাকিম মেম্বার, মন্টু মেম্বার, মনি মেম্বার, ভগু মেম্বারসহ পরিষদের সকল সদস্যরা রাজ্জাক মেম্বারের উপরে হামলার ঘটনাই জড়িতদের গ্রেফতারপূর্বক কঠিন শাস্তি দাবী করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)