যুবদল নেতা শাহারুলকে কুপিয়ে জখম

দর্শনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত সংঘর্ষ

আপলোড তারিখঃ 2025-08-04 ইং
যুবদল নেতা শাহারুলকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

দর্শনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মোবারকপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে ও যুবদল নেতা শাহারুল ইসলাম (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ বিরোধে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে দর্শনা রেলবাজার এলাকায় মামুন নামের একজনকে মারধর করে পরানপুর গ্রামের শিমুল ও জাবেদ। এই ঘটনার জের ধরেই গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শিমুল, জাবেদ, জনি ও রানা মিলে শাহারুলের বাড়িতে হামলা চালায়।


হামলাকারীরা শাহারুলকে রামদা ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১৬টি সেলাই দিতে হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও বড় কোনো সংঘর্ষে রূপ নিতে পারে।


আহত শাহারুলের বাবা পিয়ার আলী বাদী হয়ে দর্শনা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)