দর্শনায় জামায়াতের শিক্ষা শিবিরে জেলা আমির রুহুল আমিন

‘জনগণ ইসলামী আদর্শে বিশ্বাসীদের ক্ষমতায় চায়’

আপলোড তারিখঃ 2025-08-03 ইং
দর্শনায় জামায়াতের শিক্ষা শিবিরে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, ‘ইসলামী আদর্শে বিশ্বাসীদেরকে জনগণ ক্ষমতায় আনতে চায়।’  গতকাল শনিবার সকাল ৯টায় দর্শনা থানা সাংগঠনিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। দাওয়াত ও জনসেবার মাধ্যমে এই ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। জামায়াতে ইসলামী সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বরং আমরা সৌহার্দ্য-সম্প্রীতির সমাজ গড়তে চাই। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছিÑযেখানে থাকবে শোষণমুক্ত সমাজ, যোগ্যতার ভিত্তিতে চাকরি, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুবিচার।’


শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা সাংগঠনিক থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাহিকুল আলম অপু, দবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে একই দিন সকাল ৬টায় আলমডাঙ্গা পৌর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলমডাঙ্গা পৌর শাখার মাসিক রুকন সমাবেশ।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)