ছবির ক্যাপশন:
জুলাই বিপ্লব স্মরণে ঝিনাইদহে শুরু হয়েছে হাদু স্মৃতি সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গতকাল শনিবার বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পানু, আখতারুজ্জামান, সাজেদুর রহমান পাপপু, এম শাহাজান আলী, আরিফুল ইসলাম আনন, যুবদল নেতা আহসান হাবীব রনক, আশরাফুল ইসলাম পিন্টু, আসিফ ইকবাল মাখন ও সাকিব আহমেদ বাপ্পি। উদ্বোধনী খেলায় হাদু স্মৃতি সংঘ ও ঝিনাইদহ অগ্রণী সমিতি একে অপরের মোকাবেলা করে। খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
