আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায়

চুয়াডাঙ্গায় ১২০০ পরিবারের মধ্যে খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2025-08-02 ইং
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় ছবির ক্যাপশন:

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১ হাজার ২০০ অসহায় ও গরিব পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্ব থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন, দর্শনা থানা এবং জীবননগর উপজেলায় ১ হাজার ২০০ পরিবারের মধ্যে এ খাবার বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, দর্শনা সাংগঠনিক থানার আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক এবং জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদসহ দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)