আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এইচএসসি টেস্ট পরীক্ষায় এক বিষয়েও ফেল করলে কেউ মূল পরীক্ষায় অংশ নিতে পারবে না- সে আমার আপন ভাই হোক কিংবা আত্মীয়, কোনো ছাড় নেই। ভালো ফলাফলের প্রশ্নে কোনো আপস নয়।’


সভায় বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ মিল্টন, সিনিয়র প্রভাষক আহসান হাবীব, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল এবং কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন অধ্যক্ষ এস এম এনায়েতুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)