বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শিক্ষার্থীদের বৈষম্য থেকে মুক্তির আহ্বান

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি করে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ (বিকপ)-এর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিন্ডার গার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।


বিকপ জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বেলাল হোসেন, দ্য নেকট্রা প্রি-ক্যাডেটের পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম ও মরিরুজ্জামান টনি।


মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিন্ডার গার্টেন শিক্ষার্থীরাও প্রাথমিক শিক্ষার অংশ। অথচ বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা চরম বৈষম্যের শিকার। বক্তারা আরও বলেন, ‘শিক্ষা সবার অধিকার- কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়।’ দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)