ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে প্রথম বিভাগ ফুটবল লিগের

ফুটবলের প্রাণ ফিরছে মাঠে, অংশ নেবে ১০ দল

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে প্রথম বিভাগ ফুটবল লিগের ছবির ক্যাপশন:

আগামী ২ আগস্ট ঝিনাইদহে শুরু হচ্ছে ‘রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লিগ’। গতকাল বুধবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বাফুফের সহযোগিতায় জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শুরু হবে এ লিগ। এতে জেলার বিভিন্ন উপজেলার ১০টি ফুটবল একাডেমি অংশ নেবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ বা ৩০ আগস্ট।


আয়োজকরা জানিয়েছেন, ফুটবলের সৌন্দর্য্য তুলে ধরতে এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পেতে এবারের আয়োজন হবে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক প্রভাষক এম আক্তার মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝণ্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সংগ্রাম, নির্বাহী সদস্য নুরুদ্দিন পিকু, এ কে এম রেজাউল হাকিম পিকুল ও হাসানুজ্জামান খোকো। সংবাদ সম্মেলনের শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)