কুড়ুলগাছির ধান্যঘরায় পাট বইতে গিয়ে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
কুড়ুলগাছির ধান্যঘরায় পাট বইতে গিয়ে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে পাট বইতে গিয়ে সেলিম হোসেন (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ধান্যঘরা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সীমের খালি মাঠে ওয়ানবীর জমিতে পাট মাথায় করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানেই অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মরদেহ আছরের নামাজের পর ধান্যঘরা কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসন্তান, পিতা-মাতা ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)