চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দুদক কমিশনারের পরিদর্শন

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দুদক কমিশনারের পরিদর্শন ছবির ক্যাপশন:
সোহেল সজিব: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছে দুদকের একটি প্রতিনিধি দল। এসময় হাসপাতালের বেশ কিছু অনিয়ম তারা দেখতে পান। মঙ্গলবার সকালে দুদকের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যান। দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি ডেন্টাল, এক্সেরেসহ বিভিন্ন বিভাগে অনিয়ম দেখতে পান। যা দ্রুত সমাধান করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন ও লিখিত ভাবে বিষয়গুলো অবহিত করার জন্য বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, কুষ্টিয়া দুদক সমন্বিত কার্য্যলয়ের উপ-পরিচালক আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায়, আরএমও ডা. শামিম কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর দুদক কমিশনার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চত্বরে আয়োজিত গণশুনানিতে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)