ছবির ক্যাপশন:
আসন্ন গাংনী পৌর বিএনপির কমিটি গঠনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির দীর্ঘদিনের রাজনীতিক মনিরুজ্জামান গাড্ডু। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র তুলেই আনুষ্ঠানিকভাবে প্রচারে নামেন তিনি। এসময় বিএনপির জেলা, উপজেলা ও পৌর নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন গাড্ডু।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত হন মনিরুজ্জামান গাড্ডু। পরে ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেও দলের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সভাপতি পদে এবার হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
