আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে এসপি গোলাম মওলা

জনবান্ধব পুলিশিংয়ে জোর নির্দেশনা

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে এসপি গোলাম মওলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেন তিনি। এসময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ‘জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে- পেশাদারিত্ব বজায় রেখেই।’ তিনি মাদকমুক্ত সমাজ গড়তে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করতে থানার প্রতিটি পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

পুলিশ সুপার আরও নির্দেশ দেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার করতে হবে। হোন্ডা মোবাইল ও বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় রাখতে হবে। বাড়ির মালিক-ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ, ওয়ারেন্ট তামিল, বাল্যবিবাহ, ইভটিজিং ও চোরাচালান প্রতিরোধে আরও তৎপর হতে হবে। তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজের সুষ্ঠু সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্নতা এবং প্রয়োজনমতো ফোর্সের ছুটির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১ (ডিএসবি), আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) ও দামুড়হুদা থানার বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)