বারাদীতে কৃষক সংগঠন মূল্যায়ন কর্মশালা

আপলোড তারিখঃ 2025-07-30 ইং
বারাদীতে কৃষক সংগঠন মূল্যায়ন কর্মশালা ছবির ক্যাপশন:

মেহেরপুরের বারাদী ইউনিয়নে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বারাদী বাজার হাটচালা প্রাঙ্গণে কৃষাণ-কৃষাণীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়ক (সিমিট) জাকারিয়া হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম কুতুব উদ্দিন, আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)