বাস্তবায়নের দাবিতে চুুয়াডাঙ্গায় আলোচনা ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
বাস্তবায়নের দাবিতে চুুয়াডাঙ্গায় আলোচনা ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
খাদ্য নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় উত্থাপিত সুপারিশমালা নিজস্ব প্রতিবেদক: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এবং খাদ্য অধিকার প্রতিষ্ঠায় উত্থাপিত সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগানকে ধারণ করে চুুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, খাদ্য অধিকার বাংলাদেশের উদ্যোগটি ভালো। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। সচেতন না হলে আইন প্রনয়ন করা বৃথা। ঢাকায় খাদ্য অধিকার বাংলাদেশের একটা সেমিনারে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। যেটাতে দক্ষিণ এশিয় খাদ্য সম্মেলন ছিলো। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ ছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, খাদ্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। প্রয়োজনে আমি খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির দাবি প্রধানমন্ত্রীকে জানাবো। খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, বাংলাদেশ সাম্যবাদী দল চুুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, চুুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক সামসুল আলম, খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চুুয়াডাঙ্গা পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, জেলা কৃষক সমীতির সদস্য আব্দুস ছাত্তার, চুুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। আলোচনা সভার পর খাদ্য অধিকার বাংলাদেশ চুুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির কাছে খাদ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য অধিকার প্রচারাভিযান এর স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)