মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-07-30 ইং
মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসময় ‘রানা মেডিসিন কর্নার’ নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।


অন্যদিকে, ‘মেসার্স হাজেরা মেডিকেল’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখায়- এ অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, মহেশপুর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনও ধরনের অনিয়ম সহ্য করবো না। বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসা সেবা দিয়ে কেউ যেন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)