মুজিবনগরেক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-30 ইং
মুজিবনগরেক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া এবং স্থানীয় গণ্যমান্যরা।

এদিন ৬১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে সরকারি (জিআর) সহায়তার আওতায় ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মণ্ডল জানান, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। যেকোনো দুর্যোগে ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)