মুজিবনগরে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমে সভা

আপলোড তারিখঃ 2025-07-30 ইং
মুজিবনগরে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমে সভা ছবির ক্যাপশন:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন ‘পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ স্কিমের আওতায় মুজিবনগরে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন এবং মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী।


সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মামুন উদ্দিন আল আজাদ। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস কার্যক্রমের বাস্তবায়ন, ফলপ্রসূতা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের উন্নয়ন, এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


উল্লেখ্য, এই স্কিমের আওতায় নির্ধারিত মানদণ্ড পূরণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে কর্মদক্ষতার ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এটি দেশের মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)