মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামী আটক

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি লালন শেখকে আটক করেছে কোমরপুর ক্যাম্পের পুলিশ। গতকাল বিকেলে ক্যাম্পের এসআই রাসেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আমদাহ প্রাইমারি স্কুলের পাশে থেকে তাকে আটক করে। আটক লালন শেখ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে আমদাহ গ্রামের রজব শেখের ছেলে। এসআই রাসেদুজ্জামান জানান, আসামি লালন শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে জিআর (জেনারেল রেজিষ্টার্ড) ৫০৯/১২ মাদক দ্রব্যের মামলা রয়েছে। সে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)