দামুড়হুদায় প্রকৃতি সংরক্ষণ দিবসে র‍্যালি ও সভা

আপলোড তারিখঃ 2025-07-29 ইং
দামুড়হুদায় প্রকৃতি সংরক্ষণ দিবসে র‍্যালি ও সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।


সভায় ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক লাইলা পারভীন।


এদিন পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অতিথিরা গো-গ্রীন সেন্টারে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)