সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গোডাউনে অবৈধভাবে সার মজুদ

আপলোড তারিখঃ 2025-07-29 ইং
সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবৈধ সার রাখার অপরাধে এক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তি হলেন- ভাই ভাই ট্রেডার্সের মালিক হযরত আলী (৬০)। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।


জানা যায, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভাই ভাই টের্ডাসে অবৈধ সার মজুদ আছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। এসময় অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাই ভাই ট্রেডার্সের মালিক হযরত আলীকে দোষী সাব্যস্ত করে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)