বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মহেশপুরের পলিয়ানপুরে ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব

আপলোড তারিখঃ 2025-07-29 ইং
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ছবির ক্যাপশন:

সকালের ভাত খাওয়া নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (২১)। তিনি কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেল।


স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিতর্কে জড়ায় ছোট ভাই জামাল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উজ্জলের হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহাত হন। পরে তিনি মারা যান।


এ খবর নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ভাত খাওয়ার মতো অতি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে ছোট ভাই জামালের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। জামালকে উদ্ধার করে নিকটস্থ ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই আঘাত করেছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছেন। বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)