চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই এসআই বদলি

আপলোড তারিখঃ 2025-07-29 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই এসআই বদলি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে। প্রশাসনিক কারণে তাদের এই বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশ সূত্রে জানা গেছে, সদর থানার এসআই মো. হারুন অর রশীদকে বদলি করে বাগেরহাট জেলা পুলিশে এবং সদর ফাঁড়ির এসআই আশিকুজ্জামানকে বদলি করে মেহেরপুর জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।


জানা যায়, খুলনা রেঞ্জের প্রজ্ঞাপন নম্বর ৮১৪, তারিখ ২৮ জুলাই ২০২৫ অনুযায়ী এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর জেলা পুলিশ সুপারের স্মারক নং ৩৬৮৪/আরও অনুযায়ী এসআইদের নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের নতুন কর্মস্থলে যোগদানের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে ছাড়পত্র গ্রহণে ব্যর্থ হলে তা ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্মারকে সতর্ক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)