ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের গলিত ও বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।


নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তার ছোট ভাই নিখোঁজ ছিলেন। হঠাৎ করে রোববার তরিকুলের স্ত্রীর পাঠানো তালাকনামা বাড়িতে পৌঁছায়। এরপর তিনি তরিকুলের ভাড়া বাসায় গিয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বিছানার ওপর তরিকুলের বিকৃত দেহ উদ্ধার করে।


তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামা স্ত্রী জুনিয়া খাতুনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অনেক টাকা জমিয়ে সংসার করলেও পরে অর্থসংকটে পড়েন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।


তরিকুলের মা আইজান নেছা ছেলের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, তার ছেলের স্ত্রীর এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশটি চেনার উপায় ছিল না। শরীরের চামড়া পঁচে গেছে, সম্ভবত এক সপ্তাহেরও বেশি সময় আগে মৃত্যু হয়েছে।’ তিনি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)