জীবননগরে ২ কেজি গাঁজাসহ নারী আটক

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
জীবননগরে ২ কেজি গাঁজাসহ নারী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ৭টায় উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বুলবুলি খাতুন উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত মান্নান আলীর স্ত্রী।


পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল সকালে মাদক বিরোধী অভিযান চালান। এসময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ওবাইদুল্লাহ’র আমবাগানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামি বুলবুলি খাতুনকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)