সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। ‎এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


‎বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ‎এছাড়া স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


‎সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়। এসময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই মেলায় ১৭টি স্টল স্থাপন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)