আলমডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
আলমডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুজন আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ ফার্মেসি ব্যবসায়ী বেলগাছি গ্রামের আসাদুজ্জামান ও আনন্দধামের সোহেলকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে হাউসপুর ব্রিজ সংলগ্ন আসাদুজ্জামানের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


জানা গেছে, উপজেলার বেলগাছি গ্রামের মৃত আলতাফ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫৫) দীর্ঘদিন পৌর এলাকার হাউসপুর ব্রিজ সংলগ্ন ফার্মেসি দিয়ে ব্যবসা করে আসছে। এলাকাবাসীর অভিযোগ আসাদুজ্জামান ফার্মেসি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রয় করে। গত শনিবার রাতে আনন্দধামের মকবুল হোসেনের ছেলে সোহেল ও ব্যবসায়ী আসাদুজ্জামান বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে ১২ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)