জাতীয় দলের দরজায় চুয়াডাঙ্গার পারভেজ

অনূর্ধ্ব-১৭ ফুটবল ক্যাম্পিংয়ে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
জাতীয় দলের দরজায় চুয়াডাঙ্গার পারভেজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ফুটবল অঙ্গনে নতুন আনন্দের জোয়ার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের ক্যাম্পিং তালিকায় স্থান করে নিয়েছে চুয়াডাঙ্গার কিশোর ফুটবলার পারভেজ আহম্মেদ রাফিক। সে চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হায়দারপুর গ্রামের হাবিবুর রহমান ও নীলুফা ইয়াসমিনের পুত্র।


জানা গেছে, দীর্ঘদিন ধরে পারভেজ বাফুফে অনুমোদিত চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিতে অনুশীলন করে আসছিল। দেশব্যাপী প্রতিভাবান ফুটবলার বাছাই শেষে ৬৪ জেলা থেকে নির্বাচিত ৩২ জনের মধ্যে জায়গা করে নেয় সে। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক ও ঢাকার ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক তরিকুল ইসলাম তরু বলেন, ‘পারভেজ তার প্রতিভা ও পরিশ্রমে এ পর্যায়ে পৌঁছেছে। আশা করি, সে চূড়ান্ত ২৫ সদস্যের স্কোয়াডেও স্থান করে নেবে।’ গতকাল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে শুরু হওয়া দীর্ঘমেয়াদী ক্যাম্পিংয়ের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হবে। পারভেজের সাফল্যে গর্বিত চুয়াডাঙ্গাবাসী তার জন্য দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)