চুয়াডাঙ্গায় টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাজমিস্ত্রির হেলপার জখম

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
চুয়াডাঙ্গায় টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, রাজমিস্ত্রির হেলপার জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. সিহাব (১৮) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার হাটকালুগঞ্জ ঘাটপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সিহাব হাটকালুগঞ্জ গ্রামের আব্দুল মামুনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব স্থানীয় রাজমিস্ত্রি ডালিমের অধীনে হেলপার হিসেবে কাজ করতেন। কয়েক দিনের মজুরি বকেয়া থাকায় সিহাব টাকা চাইতে গেলে ডালিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডালিম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে সিহাবকে আঘাত করে। এতে সিহাব গুরুতর আহত হন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়া গেছে। আসমি আটকে চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)