চুয়াডাঙ্গার সহকারী জেলা জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আদালতে আত্মসমর্পণ করে পেলেন জামিন

আপলোড তারিখঃ 2025-07-28 ইং
চুয়াডাঙ্গার সহকারী জেলা জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা ছবির ক্যাপশন:

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুই পক্ষের আইনজীবীরা শুনানি করেন।


মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা। এরপর ২০২৩ সাল থেকে গত তিন বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে।


এরপর বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের ১২ এপ্রিল থেকে তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিচারক দোলন। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত।


গতকাল জামিন শুনানি শেষে আদালত সহকারী জেলা জজ দোলন হোসেনকে জামিন দিয়েছেন। আসামিকে জামিন দেয়ার ক্ষোভ জানায় ভুক্তভোগীর আইনজীবী এবিএম সিদ্দিকী। তিনি বলেন, ‘বিয়ের কথা বলে একাধিকবার পাশবিকভাবে ধর্ষণ করা হয়। বিয়ে না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)