মাদক উদ্ধার, পতাকা বৈঠকে নারীকে ফেরত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-07-27 ইং
মাদক উদ্ধার, পতাকা বৈঠকে নারীকে ফেরত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ভায়াগ্রা ও মদ উদ্ধার করেছে বিজিবি। এছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক এক বাংলাদেশি নারীকে ফেরত আনা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ জোড়পাড়া ক্যাম্প কমান্ডার, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপির কমান্ডারকে জানানÑএকজন বাংলাদেশী নারী অবৈধভাবে ভারতে বসবাসকালীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন। তাকে ফেরত নেওয়ার অনুরোধ জানিয়ে বিএসএফ তার নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে সরবরাহ করে।


পরবর্তীতে বিজিবি ওই নারীর পরিচয় নিশ্চিত করে এবং বিকেল ৪টা ৫০ মিনিটে (বিএসটি) সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে গ্রহণ করে। তাকে সাধারণ ডায়েরি (জিডি) করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।


এদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৫০/২-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৩ হাজার ৮৭৮ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট। 


এর আগে রাত ১টার দিকে রাজাপুর বিওপির অধীন সীমান্ত পিলার ৭১/৯-এস এর ১৫০ গজ ভেতরে রাজাপুর গ্রামের সেন্টু মিয়ার পানবাগান থেকে হাবিলদার রাহুল বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)