আলমডাঙ্গার ঘোষবিলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধানের খেত দখলের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-07-27 ইং
আলমডাঙ্গার ঘোষবিলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধানের খেত দখলের অভিযোগ ছবির ক্যাপশন:

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আলমডাঙ্গার ঘোষবিলায় দেশীয় অস্ত্রের মুখে জোরপূর্বক রোপণকৃত ধানের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ঘোষবিলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে নুর আহাম্মদ হান্নান। 


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে খোন্দকার খুরশীদ হাসান (৫২), খোন্দকার বেনজির হাসান টুটুল (৪৫) ও বানিনাথপুরের আলী হোসেনের ছেলে মো. লালন (৪৫) দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে জোরপূর্বক রোপণকৃত ধানের জমি দখল করে। পুনরায় তারা ২২ জুলাই বাদীর রোপনকৃত ৩০ শতাংশ জমির ধান নষ্ট করে ধান রোপণ করে। জমির তপশীল পরিচয় হলো ১০৬ নং নারায়নপুর মৌজার এস.এ ৭৮,দাগ নং ৪২৩/৪৭১ ৩৯ শতাংশ ও আর.এস ৩১ দাগ নং ৪৫১/ ৪৯৯ ৩০ শতাংশ মোট. ৬৯ শতাংশ জমির উপর চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতে দেং-১১০/২৫ মামলা চলমান রয়েছে। যাহার পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে ৪ জুন ২৫ ইনজাংশন জারি করে। তার সত্ত্বেও জোরপূর্বক জমিতে প্রবেশ করে বাদীকে মারধর ও খুন করার চেষ্টা করে। 


আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামজামি ক্যাম্পের দায়িত্বে থাকা আইসিকে তদন্তের ব্যবস্থার কথা বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)