ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫২) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মনিরুল ইসলাম জীবননগরের বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী পাপিয়া খাতুন (৪২) ও ছেলে রাজু (২৫) তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর থেকেই তারা পলাতক।
পুলিশ জানায়, এক মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শ্ববর্তী মাধবপুরে জমি কিনে স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জবাই করে হত্যা করে। পরে বেলা একটার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতর মনিরুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
https://youtu.be/jHwEHcanjg0?si=Z8-A8qWtAWf1N9F6
স্থানীয় এক প্রতিবেশী জানান, ঘটনার কিছুক্ষণ পর মনিরুলের ছেলে রাজু ফোনে এক প্রতিবেশীর কাছে জানতে চায়- তার বাবা মারা গেছে কি না। এতে এলাকাবাসীর সন্দেহ আরও ঘনীভূত হয় যে, হত্যাকাণ্ডের সঙ্গে ছেলের সম্পৃক্ততা থাকতে পারে।
খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
