ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজারে ট্রাকচাপায় অপূর্ব কুমার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। অপূর্ব কুমার ঝিনাইদহ শহরের অরবিন্দ কুমারের ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে অপূর্ব কুমার পাংশা উপজেলা থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ ফিরছিলেন। পথে ভাটই বাজারে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তার একটি পা থেঁতলে রক্তক্ষরণ শুরু হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় অপূর্ব নামে একজন মারা গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্ত করা হয়েছে।’ ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান টিটু জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
