ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে দুইশো ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে পাঁচ শিক্ষার্থী পেয়েছে নতুন বাইসাইকেল উপহার। সায়াদাতিয়া বায়তুল মা’মুর জামে মসজিদ কমিটির উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বংকিরা গ্রামের মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন আয়োজকরা।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং ধর্মীয় চর্চায় উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এই আয়োজন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে বলেও আশা করেন এলাকাবাসী। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, ‘আমরা লক্ষ্য করেছি কিশোররা মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাদের নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে মসজিদ থেকে এমন পুরস্কারের ব্যবস্থা করেছি। যারা পুরস্কার পেয়েছে, তারা খুব খুশি।’ উল্লেখ্য, বাইসাইকেল ছাড়াও আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লীর মাঝে উপহার হিসেবে জায়নামাজ, টুপি ও মেসওয়াক বিতরণ করা হয়েছে।
