জামজামী ইউনিয়নে ওলামাদের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
জামজামী ইউনিয়নে ওলামাদের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নে ওলামাদের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. তোফাজ্জেল হোসেনকে আহ্বায়ক এবং মো. ইমরান হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মো. ওমর আলী, মো. খাজা আব্দুল্লাহ ও মো. বিল্লাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


সদস্য হিসেবে মনোনীত হন, মো. মেহেদী হাসান, মো. মতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর আলম ও মো. আমিরুল ইসলাম। কমিটি গঠিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসান মো. শাফী। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. মাহবুবুল আলম।


এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. আবু হুরায়রা, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. শাহ কলম, যুগ্ম আহ্বায়ক মো. হামিদুর রহমান ও মো. আল মামুন হোসেন এবং মো. রাজা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামজামী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. পলাশ আহমেদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম শাহ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক এবং খাদিমপুরের সাধারণ সম্পাদক মো. লালন শাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)