ঢাকা পোস্টের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরিকুল

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
ঢাকা পোস্টের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরিকুল ছবির ক্যাপশন:

বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্টের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক তরিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। ঢাকা পোস্টে যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডাইরি পত্রিকার মেহেরপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে তরিকুল ইসলাম বলেন, গণমানুষের কথা তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা পোস্ট-এর মতো একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে আমি গর্বিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)