গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের পথসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেছেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কিন্তু গত ১৬ বছরে দেশের স্বৈরাচার দল আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল। তরুণ সমাজ ও ছাত্র-জনতার জাগরণে সেই গণতন্ত্র হত্যাকারীরা এখন দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় আমজাদ হোসেন আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- এই দেশ আমার, দেশের মাটি আমার, দেশের মানুষ আমার। আমি দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। আমরা সেই দেশনেত্রীর আদর্শে রাজনীতি করি। অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও জনগণের সাথেই থাকবো। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর ইসলাম, মনি মাস্টার, সুজন মাহমুদসহ ধানখোলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)