মা-মেয়ে ও ছেলেসহ জখম-৩

আপলোড তারিখঃ 2017-10-24 ইং
মা-মেয়ে ও ছেলেসহ জখম-৩ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বিষ্ণপুরে করিমনের পিছনে আলমসাধুর ধাক্কা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিষ্ণপুরে আলমসাধুর ধাক্কায় তিনজন রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের নতুনপাড়ার হাবিরুর রহমানের স্ত্রী হাওয়া খাতুন (৩৫), তার ছেলে শিপন (২২) ও তার মেয়ে ববিতা খাতুন (২০)। জানা গেছে, গতকাল রাতে হাওয়া খাতুন, তার মেয়ে ববিতা খাতুন ও ছেলে শিপন করিমনযোগে আরামডাঙ্গা থেকে নিজ বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মজারপোতা নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা একটি আলমসাধু ধাক্কা দেয়। এতে করিমন উল্টে খাদে পড়ে যায়। এসময় করিমনে থাকা তিনজনই রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)