জীবননগর ও মহেশপুর সীমান্তে বিদেশি অস্ত্রের ঝনঝনানি

এক দিনের মাথায় আবারও বিদেশি পিস্তল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিদেশি অস্ত্রের ঝনঝনানি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ বেড়েছে। এক দিনের ব্যবধানে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে আরেকটি অত্যাধুনিক পিস্তল। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে সীমান্ত এলাকার গ্রামগুলোতে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। গতকাল বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামের জনৈক মো. জাকা মোল্লার ইটভাটার পাশে তল্লাশি চালায়। এসময় একটি পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।


বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এসব অস্ত্রের মালিকরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা সন্দেহের সৃষ্টি হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)