ছবির ক্যাপশন:
জীবননগরে এক কলেজছাত্রীকে (১৮) বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের নাম সাকিব হোসেন (২২)। তিনি জীবননগর উপজেলার বাঁকা আশতলাপাড়ার শাহাব উদ্দিনের ছেলে। তিনি বেশকিছু দিন ধরে বন্ধুদের সাথে নিয়ে ওই কলেজছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মেয়ে। অভিযোগে ৩ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাকিব হোসেন প্রায়ই ৭-৮ জন সঙ্গী নিয়ে ওই কলেজছাত্রীর বাড়ির সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ করত এবং তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি-ধমকি দিত। সর্বশেষ গত ১৫ জুলাই সন্ধ্যায় ৭-৮ জন যুবক নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে গিয়ে খুন ও জখমের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কলেজছাত্রী ভয়ে ঘরের মধ্যে গিয়ে পালিয়ে রক্ষা পায়। পরে বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। সাকিব ও তার বন্ধুদেন এমন আচরণে তার পরিবার শঙ্কিত ও আতঙ্কিত।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কলেজছাত্রীকে হুমকি-ধমকি ও উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়ে কলেজছাত্রী নিজেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
