মেহেরপুরে যৌতুক মামলার হাজিরা শেষে আদালত চত্বরে উত্তেজনা

জামাইকে অপহরণের চেষ্টা স্ত্রী-শ্বশুরের!

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
মেহেরপুরে যৌতুক মামলার হাজিরা শেষে আদালত চত্বরে উত্তেজনা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে যৌতুক নিরোধ আইনের একটি মামলার হাজিরা শেষে জামাইকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।‎
‎জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের রবিন কর্মকারের মেয়ে সোমা কর্মকারের সঙ্গে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুনীল মজুমদারের ছেলে সুকুমার মজুমদারের বিয়ে হয় ২০২৩ সালের ১৫ ডিসেম্বর। বিয়ের কিছুদিন পর, ২০২৫ সালের ৮ জানুয়ারি, সোমা কর্মকার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন, ৩ ধারায় সুকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


‎    গতকাল ‎বৃহস্পতিবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় উভয় পক্ষ আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে সুকুমার মজুমদার তার আইনজীবীর সঙ্গে দেখা করে আদালত ভবন থেকে বের হওয়ার পরপরই বাদী সোমা কর্মকার, তার পিতা রবিন কর্মকারসহ কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


‎এসময় উপস্থিত আইনজীবী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আইনজীবী ভবনে ফিরিয়ে নিয়ে যান। পরে আইনজীবীদের সহায়তায় পুলিশ পিকআপ ভ্যানে করে তাকে নিরাপদে মেহেরপুর শহরের বাইরে পৌঁছে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)