আন্দুলবাড়ীয়া হাইস্কুলে নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
আন্দুলবাড়ীয়া হাইস্কুলে নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ছবির ক্যাপশন:


প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের ল্যাব রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোহা. মোস্তফা আমজাদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসমতারা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)