কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ দিল যুব ফোরাম

আপলোড তারিখঃ 2025-07-24 ইং
কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ দিল যুব ফোরাম ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ফরিদপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ প্রদান করেছে যুব ফোরাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ভিএসও বাংলাদেশের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।


বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের যুব ফোরাম উপদেষ্টা মো. আজিজুর রহমান এবং ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পার্বতী খাতুন। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও যুব ফোরামের সদস্যরা। আসাদুজ্জামান লিমন বলেন, ‘ভিএসও বাংলাদেশের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় একটি করে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মডেল করার কাজ চলছে।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)