পতাকা বৈঠকে ২ নারীকে হস্তান্তর, আটক ২

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-24 ইং
পতাকা বৈঠকে ২ নারীকে হস্তান্তর, আটক ২ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও মানব পাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচটি বিওপি এলাকায় গতকাল বুধবার ও আগেরদিন মঙ্গলবার চালানো অভিযানে মাদক ও চোরাচালানপণ্য উদ্ধার পাশাপাশি অবৈধভাবে সীমান্তে পারাপারের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এছাড়াও পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত নেয়া হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ভারত সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকাল সাড়ে ১০টায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের শিলবাড়িয়া ক্যাম্প কমান্ডার জানান, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে তারা। পরে আটক নারীদের পরিচয় যাচাই শেষে ৫৮ বিজিবির অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি কমান্ডারের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।


দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) সীমান্ত পিলার ৬০/৪৫-আর এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থেকে শূন্যরেখায় নারী দুজনকে বিজিবির হাতে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মহেশপুর থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি নেওয়া হয়।


এদিকে মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানপণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উথলী বিওপির অধীনে মনোহরপুর গ্রামের একটি আমবাগান থেকে ৪০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাবিলদার মো. ফারুক হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।


এরপর রাত ৯টার দিকে মাধবখালী বিওপির আওতায় ধোপাখালী গ্রাম থেকে নায়েক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টায় রাজাপুর বিওপির আওতায় হালদারপাড়া গ্রাম থেকে হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গয়েশপুর বিওপির অধীনস্থ উত্তরপাড়া মাঠের আমবাগান থেকে নায়েক মো. মামুন শরীফের নেতৃত্বে চালানো অভিযানে ১৫ বোতল ভারতীয় কীটনাশক (প্ল্যানোফিক্স ১০০ মি.লি) উদ্ধার করা হয়।


একই দিনে বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপি এলাকায় সীমান্ত পিলার ৬০/৪১-আর এর কাছ থেকে নিয়মিত টহলকালে নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার তিরুথা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ছামিউল হক (৩৮) ও একজন অজ্ঞাতনামা নারী। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)