ছবির ক্যাপশন:
দর্শনা ইমিগ্রেশন চত্বরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি স্বর্ণ, মাদক, চোরাচালান ও পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে জয়নগর চেকপোস্ট চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-পরিচালক মেজর মো. হায়দার আলী বলেন, এলাকার সব ধরনের মানুষের সহযোগিতা না পেলে স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন ঠেকানো বা প্রতিরোধ করা সম্ভব না। আমাদের আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যা কেউ জানবে না। এসময় দামুড়হুদা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার মো. সাজিদসহ ২০ জন সদস্য ও এলাকার গন্যমান্য এবং সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
