মেহেরপুর সদর উপজেলায় ৭১টি বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-24 ইং
মেহেরপুর সদর উপজেলায় ৭১টি বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও এর আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ কার্যক্রম করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।


তিনি বিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে ‎বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠ গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাবে। ‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, মিনারুল ইসলাম, কমর উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)