মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-24 ইং
মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় মাখালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূরগনি সামদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব এবং সহসভাপতি ইকরামুল হক ইকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।


এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী।


বক্তারা বলেন, ‘বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে আগামী দিনের আন্দোলনের জন্য আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে আমাদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’ অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)