সদ্য বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

আপলোড তারিখঃ 2025-07-24 ইং
সদ্য বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন! ছবির ক্যাপশন:

প্রেমিক অন্যত্র বিয়ে করায় ক্ষোভে-অভিমানে সরাসরি তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী প্রেমিকা। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের খালপাড়ায় এ ঘটনা ঘটে। এতে পুরো গ্রামজুড়ে শুরু হয়েছে আলোড়ন ও চাঞ্চল্য।


জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে অনন্যা (ছদ্মনাম) চার বছর আগে মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে হারদী গ্রামের নূর ইসলামের ছেলে শোভনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘদিন প্রেম চলার পর সম্প্রতি শোভন পছন্দমতো অন্য এক তরুণীকে বিয়ে করেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন অনন্যা। একপর্যায়ে গতকাল বিকেলে সরাসরি প্রেমিক শোভনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিষয়টি মুহূর্তেই স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে এবং শোভন বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।


এদিকে, প্রেমিকার অনশনের খবরে এলাকাবাসীর ভিড় জমে যায় শোভনের বাড়িতে। ঘটনাটি থানা বা প্রশাসন পর্যন্ত না পৌঁছালেও স্থানীয় মণ্ডল-মাতব্বরদের একাধিকবার বৈঠক করতে দেখা গেছে। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনন্যা প্রেমিকের বাড়িতে অনশনে অটল ছিলেন এবং সবার সামনে বিয়ের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি জানিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি সম্পর্কে প্রশাসনের মাধ্যমে সমাধানের দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)